২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মাধরের খবরে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে ছাত্রদের সংঘর্ষ হয়েছে। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2013, 01:19 PM

Updated : 25 Apr 2022, 07:12 PM

পুলিশ জানায়, সোমবার বেলা সোয়া ১২টা থেকে আধঘন্টা এ সংঘর্ষ চলে। আহতের কোনো খবর পাওয়া যায়নি।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পিছনে গেটের ইসলামপুর ঘড়ির মার্কেটে একটি দোকানে ঘড়ি মেরামত করা নিয়ে এক দোকানির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীর কথা কাটাকাটি হয়।

এদিকে ব্যবসায়ীরা ওই শিক্ষার্থীকে মারধর করছে খবর ছড়িয়ে পড়লে ক্যাম্পাস থেকে ওই বিভাগের প্রায় ৫০ জন ছাত্র ঘটনাস্থলে গেলে ব্যবসায়ীদের সঙ্গে সংর্ঘষ বেধে যায়।

ঘটনাস্থল ও আশপাশ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে ওসি জানান। 

সংঘর্ষ চলাকালে ব্যবসায়ীরা বিশ্ববিদ্যালয়ের অগ্রণী ব্যাংকে ভাংচুর চালায় বলেও প্রত্যক্ষদর্শীরা জানান।