বিভিন্ন জায়গায় বজ্রপাতে নারীসহ নিহত ৩
নেত্রকোনা, লালমনিরহাট ও লক্ষ্মীপুরে বজ্রপাতে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন।
রোববার বিকালের দিকে নেত্রকোনার মোহনগঞ্জ, লালমনিরহাটের হাতীবান্ধা এবং লক্ষ্মীপুর জেলার কমলনগরে বজ্রপাতে নিহতের ঘটনা ঘটে।
মোহনগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম বলেন, উপজেলার মাঘান শিয়াদার ইউনিয়নের বড়বেথাম গ্রামের আনফর আলীর স্ত্রী আছিয়া খাতুন (৪০) একটি চায়ের দোকানের সামনে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের বিছনদই গ্রামে মারা যান ছকিনা বেগম (৪৫)।
পরিবারের বরাত দিয়ে ডাউয়াবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান দেলোওয়ার হোসেন বলেন, বিছনদই গ্রামের আক্কাছ উদ্দিন বাচ্চুর স্ত্রী ছকিনা বেগম বৃষ্টির মধ্যে জমিতে ঘাস কাটতে যান। এ সময় বজ্রপাতে তার মৃত্যু হয় বলে জানান তিনি।
লক্ষ্মীপুর জেলার কমলনগরে মারা যান সানাউল্লাহ (৪০) নামের একজন ইমাম।
উপজেলা গনিপুরে নিজ গ্রামের মসজিদে যাওয়ার সময় নূরুল আলমের ছেলে সানাউল্লাহ বজ্রপাতে নিহত হন।
