২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দশম ডুয়েট ডে পালিত

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) দশম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবপূর্ণ পরিবেশে পালিত হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2013, 06:33 PM

Updated : 25 Apr 2022, 07:11 PM

রোববার সকালে ক্যাম্পাসে কেক কেটে, পায়রা উড়িয়ে ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলাউদ্দিন।

পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাস ও গাজীপুর জেলা শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ডুয়েট ভিসির সভাপতিত্বে ‘সম্প্রসারিত ডুয়েট এবং ভিশন ২০২১’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন গাজীপুর-১ এর সংসদ সদস্য আ ক ম মোজাম্মেল হক, ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক গনেশ চন্দ্র সাহা প্রমুখ।

সবশেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন গাজীপুর-২ এর সাংসদ মো. জাহিদ আহসান রাসেল।