২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে বজ্রপাতে ৪ জেলে নিহত

যশোরের বেনাপোলে বজ্রপাতে চার জেলে নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল (যশোর) প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2013, 06:02 PM

Updated : 25 Apr 2022, 07:11 PM

রোববার বিকালে নামাজ গ্রামের পেচোর বাঁওড়ে মাছ ধরার সময় ওই চার জেলে এক সঙ্গে বজ্রপাতের শিকার হন বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন- সাদ্দাম হোসেন (২১), ইমরান হোসেন (১৫), মতিয়ার রহমান (২৫) ও তুহিন আলম (১৭)। তাদের বাড়ি বেনাপোলের রঘুনাথপুর ও সরবাংহুদা গ্রামে।

বেনাপোল পোর্ট থানার ওসি মিজানুর রহমান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই জেলেরা বৃষ্টির মধ্যে বাঁওড়ে মাছ ধরছিল। বজ্রপাত হলে চারজন একই জায়গায় পুড়ে ঘটনাস্থলেই মারা যায়।”

বজ্রপাতে জেলে সর্দার শান্তি (৪৮) ও অধর (২৮) আহত হন। তাদের শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।