২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মায়ামিতে বাংলাদেশের জন্য ‘একটি দিন’

নর্থ আমেরিকা বাংলাদেশ কনভেনশন (এনএবিসি) উপলক্ষে এখন থেকে ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে ৩১ অগাস্ট পালিত হবে ‘বাংলাদেশ ডে’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2013, 05:32 PM

Updated : 25 Apr 2022, 07:11 PM

শনিবার সন্ধ্যায় এনবিসির অনুষ্ঠানে সিটি মেয়র জর্জ ভ্যালেজো এই ঘোষণা দেন। পরে সম্মেলনের আহ্বায়ক মোহাম্মদ জামানের কাছে ঘোষণাপত্র হস্তান্তর করা হয়।

মায়ামির লিটম্যান থিয়েটার অ্যান্ড কনফারেন্স সেন্টারে ৩০ অগাস্ট থেকে তিন দিনব্যাপী ওই অনুষ্ঠান চলছে, যেখানে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি অভিবাসীদের নানা সমস্যাও তুলে ধরা হয়। 

এবার এনএবিসি’র পক্ষ থেকে মরণোত্তর সম্মাননা দেয়া হয়েছে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে।

এছাড়া চ্যানেল আইয়ের পরিচালক সাইখ সিরাজ, দৈনিক মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, সাবেক জাতীয় ক্রীড়াবিদ সাঈদ-উর-রব, আব্দুস সালাম এবং ফারুক আহমেদকে নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখায় স্বীকৃতি স্বরূপ সম্মানসূচক এওয়ার্ড প্রদান করা হয়।

এর বাইরে মূলধারায় আইটি খাতে বাংলাদেশিদের প্রশিক্ষণের মাধ্যমে চাকরির উপযোগী করে তোলার স্বীকৃতি স্বরূপ পিপুল এন টেকের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আবু হানিপ, কম্যুনিটি সার্ভিসের জন্য আবু লিয়াকত হোসেনকে বিশেষ সম্মাননা জানান ফ্লোরিডা অঙ্গরাজ্যের নর্থ মায়ামি বিচ সিটির মেয়র জর্জ ভ্যালেজো।

এনএবিসির দ্বিতীয় দিনে এই সম্মাননা ও এওয়ার্ড বিতরণ করা হয়।