রাজবাড়ির অপহৃত শিক্ষক উদ্ধার মাগুরায়
রাজবাড়ির বালিয়াকান্দি থেকে অপহৃত এক স্কুল শিক্ষককে মাগুরা থেকে উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাত ৯টার দিকে বালিয়াকান্দি থেকে চিত্তরঞ্জন সরকারকে অপহরণ করে। রাত সাড়ে ১২টার দিকে শ্রীপুর থেকে তাকে উদ্ধার করা হয়।
চিত্তরঞ্জন সরকার বালিয়াকান্দির বাঙরদহ গ্রামের দীনবন্ধু সরকারের ছেলে। তিনি অলংকারপুর মাধ্যমিক বিদ্যালয়ের বিএসসি শিক্ষক।
এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ মোকছেদ আলী মন্ডল (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে।
শ্রীপুর থানার ওসি বিপ্লব কুমার নাথ বলেন, শনিবার রাতে চিত্তরঞ্জন তার বাড়িসংলগ্ন দুর্গা মন্দিরে দাঁড়িয়ে কাকাত ভাই শংকরের সঙ্গে গল্প করছিলেন।
খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশের একটি দল রাত ১০টার দিকে সেখানে পৌছে। প্রায় আড়াই ঘণ্টা অভিযান চালিয়ে গ্রামবাসীর সহযোগিতায় একটি পাট ক্ষেত থেকে তাকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক মকছেদ মন্ডল (৪৫) বালিয়াকান্দির খালিয়া মধুপুর গ্রামের ইমান আলী মন্ডলের ছেলে।
উদ্ধার হওয়া শিক্ষক চিত্তরঞ্জন পুলিশকে জানান, অজ্ঞাত পরিচয় কয়েকজন ব্যক্তি কিছুদিন থেকে তার কাছে চাঁদা দাবি করে আসছিল।
এ টাকা দিতে অস্বীকার করায় তাকে অপহরণ করা হয়েছে।
বালিয়াকন্দি থানার ওসি আবু শামা মো. ইকবাল হায়াত জানান, আটক মকছেদ মন্ডলের কাছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সে এ ঘটনায় জড়িত বলে পুলিশ জানতে পেরেছে।
চিত্তরঞ্জন সরকার থানা হেফাজতে আছেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
