‘বউ পেটানোয় বাধা দেয়ায়’ খুন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ‘বউ পেটানোয় বাধা দিতে গিয়ে’ ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন।
নিহত মাইনুদ্দিন স্থানীয় তাহের মিয়ার ছেলে। তিনি বীরগাঁও বাজারের একটি সেলুনে কাজ করতেন।
ওসি জানান, লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
পরিবারের বরাত দিয়ে বীরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কবির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পারিবারিক কলহের জেরে ইব্রাহিম সকালে তার স্ত্রীকে মারধর করছিলেন।
এ সময় বাধা দিতে গেলে মাইনুদ্দিনের বুকে ছুরিকাঘাত করেন ইব্রাহিম।
জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
