২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনবাগে রিকশাচালক খুন

নোয়াখালীর সেনবাগ উপজেলায় এক রিকশাচালকের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2013, 03:55 PM

Updated : 23 Aug 2022, 06:49 PM

শনিবার দুপুরে জামালপুর গ্রামের একটি ধানক্ষেতে নুরুল ইসলামের (৩৫) লাশ পাওয়া যায়। নুরুল কাদরা ইউনিয়নের দক্ষিণ তাহেরপুর গ্রামের আবদুল মান্নানের ছেলে।

স্বজনদের বরাত দিয়ে সেনবাগ থানার ওসি সাইকুল ইসলাম ভূঞা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার বিকালে ফারুক নামে স্থানীয় আরেক রিকশাচালককে নিজের  রিকশায় নিয়ে বাড়ি থেকে বের হন নুরুল ইসলাম।

এরপর তিনি ফিরে আসেননি।

ঘটনার পর থেকে রিকশাচালক ফারুক পলাতক রয়েছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।