চট্টগ্রামে যুবকের লাশ উদ্ধার
চট্টগ্রামের খুলশী থানাধীন লালখান বাজার হাই লেভেল সড়ক এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
খুলশী থানার এসআই মো. সোলায়মান জানান, শনিবার সকালে একটি বাড়ির ছাদে পাওয়া যায় টাঙ্কির পাহাড় এলাকার মো. মমতাজের ছেলে মো. আবির হোসেনের (২৮) লাশ।
কুমিল্লা জেলার চান্দিনার মোহনপুরের স্থায়ী বাসিন্দা আবির পাথরঘাটা এলাকার একটি কমিউনিটি সেন্টারে কাজ করতেন।
নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে উল্লেখ করে এসআই বলেন, “কিভাবে কবির মারা গেছে তা এখনো জানা যায়নি।”
নিহতের চাচা মো. হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে কাজ শেষে হাই লেভেল সড়কে একটি দাওয়াতে গিয়েছিলেন কবির। তারপর থেকে আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
