‘হত্যাকারীদের মদদ দেয়াই তাদের চরিত্র’
বিএনপি ও তাদের শরিকরা যখনি ক্ষমতায় এসেছে, তখনই দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গিবাদে মদদ দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতীয় শোক দিবস উপলক্ষে শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিরোধী দলীয় নেতার প্রতি ইংগিত করে শেখ হাসিনা বলেন, “তিনি তো এদেশের স্বাধীনতায় বিশ্বাস করেন না।
“বিএনপি যখনই ক্ষমতা এসেছে, হিন্দুদের মন্দির ভেঙেছে, গির্জায় বোমা মেরেছে, প্যাগোডা পুড়িয়েছে। হত্যা, খুন, হত্যাকারীদের মদদ দেয়া এটাই তো তাদের চরিত্র।”
