২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধামরাইয়ে ছাত্রদলের ৪৮ জনের বিরুদ্ধে মামলা 

ঢাকার ধামরাইয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও গাড়ি ভাংচুরের ঘটনায় ছাত্রদলের ৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2013, 03:56 PM

Updated : 23 Aug 2022, 06:48 PM

পুলিশ জানায়, বৃহস্পতিবার গভীর রাতে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক বাদী হয়ে মামলা দায়ের করেন।

এতে ছাত্রদলের ২৩ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরো ২৫ জনকে আসামি করা হয়। এদের মধ্যে ১৩ জনকে গ্রেপ্তার করে শুক্রবার দুপুরে আদালতে হাজির করা হয়েছে।

ধামরাই থানার ওসি আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর মানিকগঞ্জে একটি সভায় যাওয়ার পথে বৃহস্পতিবার দুপুরে ধামরাই থানা বাসস্ট্যান্ডে মহাসড়কের উপর সংবর্ধনা দেয় স্থানীয় ছাত্রদল।

বিকালে ছাত্রদলের শতাধিক নেতাকর্মীর একটি মিছিল থানা বাসস্ট্যান্ডে গেলে পুলিশ তাদের বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।

এ সময় অন্তত ২০ জন আহত হয়। ৮/১০টি যানবাহন ভাংচুর করা হয়।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন ছাত্রদলের ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ সভাপতি রাকিব হোসেন, যুগ্ম সম্পাদক ফয়সাল, বাইশাকান্দা ইউনিয়ন সভাপতি মামুনুর রশিদ, সোহেল হোসেন ওরফে মুকুল, রাসেল মিয়া, মাসুদ করীম, মমিন হোসেন, মো. কাওসার, মো. জাহাঙ্গীর, রাসেল, শরিফুল, মিজানুর রহমান, সাইদুর রহমান, উপজেলা আহব্বায়ক এবাদুল হক জাহিদ, ফারুক, জাহাঙ্গীর হোসেন, জুয়েল, গোল্ডেন সবুজ, রাজীব, রনি, রোমান শিকদার, আতাউর রহমান, মুজাহিত।