২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে বাস কাউন্টারে আগ্নেয়াস্ত্র

যশোরের শার্শা উপজেলার নাভারনে একটি বাস কাউন্টার থেকে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2013, 10:55 AM

Updated : 25 Apr 2022, 07:11 PM

যশোর ২৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মতিউর রহমান জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে নাভারন মোড়ের এসপি গোল্ডেন লাইন পরিবহন কাউন্টারে থেকে একটি চালের বস্তা থেকে তিনটি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও তিনটি ম্যাগজিন পাওয়া যায়।

তিনি বলেন, এঘটনায় কেহ আটক হয়নি। তবে শার্শা থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।