মাগুরায় জামায়তের সঙ্গে সংঘর্ষে ৫ পুলিশ আহত
মাগুরার শালিখা উপজেলার ছান্দরা গ্রামে জামায়াত-শিবিরকর্মীদের সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে শিবিরের এক গোপন বৈঠকে অভিযান চালানোর সময় প্রতিরোধের মুখে পাঁচ রাউন্ড গুলি ছোড়া হয় বলে জানান জেলার পুলিশ সুপার জেহাদুল কবির।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জামায়াত-শিবিরকর্মীরা ছান্দরা মসজিদে গোপন বৈঠক করছিল। খবর পেয়ে শালিখা থানা পুলিশ সেখানে গেলে তারা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। পুলিশ লাঠিচার্জ শুরু করলে বৈঠককারীরা পালিয়ে যায়।
ঘটনাস্থল থেকে একটি ল্যাপটপ, বেশকিছু জেহাদি বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে বলেও জানায় পুলিশ।
