২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে তরুণীর লাশ উদ্ধার

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় অজ্ঞাত এক তরুণীর (২০) লাশ উদ্ধার করেছে পুলিশ।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2013, 05:01 PM

Updated : 23 Aug 2022, 06:48 PM

বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধানিশাফা গ্রামের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

মঠবাড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. অজিজুর রহমান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়।

লাশের গলায় ও ডান চোয়ালে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা করেছে।