২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাড়ে ৩ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম ট্রেন চালু

কুমিল্লার বুড়িচংয়ে কনটেইনারবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল আবার শুরু হয়েছে। 

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2013, 03:19 PM

Updated : 23 Aug 2022, 06:48 PM

কুমিল্লা রেলওয়ের ঊর্ধ্বতন প্রকৌশলী হামিদুল হক জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কুমিল্লা সদরের রাজাপুর ও সদর রসুলপুরের মাঝামাঝি গাজীপুর এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামমুখী কনটেইনার ট্রেনটির একটি বগির চারটি চাকা লাইন থেকে বেরিয়ে যায়। 

ফলে তখন থেকেই ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

বেলা দেড়টার দিকে লাকসাম ও আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত ক্যারিজটি সরানোর কাজ শুরু করে।

সেটি সরানো হলে বেলা পৌনে ৩টার দিকে ট্রেন চলাচল আবার শুরু হয় বলে কুমিল্লার স্টেশন মাস্টার আবুল হোসেন জানান।

কুমিল্লা রেল স্টেশনের কর্মকর্তারা জানান, লাইন বন্ধ থাকায় ঢাকাগামী মহানগর প্রভাতি কুমিল্লা স্টেশনে এবং লাকসাম ও আখাউড়ায় আরো দুটি ট্রেন আটকা পড়ে।

পুরনো খবর:

মালগাড়ি লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম ট্রেন বন্ধ