২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালগাড়ি লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম ট্রেন বন্ধ

কুমিল্লার বুড়িচংয়ে কনটেইনারবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2013, 02:07 PM

Updated : 23 Aug 2022, 06:48 PM

কুমিল্লা রেলওয়ের ঊর্ধ্বতন প্রকৌশলী হামিদুল হক জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কুমিল্লা সদরের রাজাপুর ও সদর রসুলপুরের মাঝামাঝি গাজীপুর এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামমুখী কনটেইনার ট্রেনটির একটি বগির চারটি চাকা লাইন থেকে বেরিয়ে যায়। 

ফলে তখন থেকেই ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

হামিদুল হক জানান,বেলা দেড়টার দিকে লাকসাম ও আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত ক্যারিজটি সরানোর কাজ শুরু করেছে।

সেটি সরানো হলে শিগগিরই ট্রেন চলাচল শুরু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। 

কুমিল্লা রেল স্টেশনের কর্মকর্তারা জানান, লাইন বন্ধ থাকায় ঢাকাগামী মহানগর প্রভাতি কুমিল্লা রেল স্টেশনে আটকা পড়েছে। এছাড়া লাকসাম ও আখাউড়ায় আরো দুটি ট্রেন অপেক্ষায় আছে।