মাদারীপুরে যৌনপল্লীতে হামলার ঘটনায় মামলা
মাদারীপুর যৌনপল্লীতে হামলা ও লুটপাটের ঘটনায় আড়াই হাজার ব্যক্তিকে আসামি করে একটি মামলা করেছে পুলিশ।
বুধবার বিকালে ১০ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরো আড়াই হাজার ব্যক্তির নামে এ মামলাটি করা হয়।
এছাড়া এ ঘটনায় মঙ্গলবার ১২ জন এবং বুধবার আরো ৫ জনসহ মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন মাদারীপুর থানার ওসি মো. মনিরুজ্জামান।
মঙ্গলবার হাই কোর্টের আদেশ উপেক্ষা করে মাদারীপুর শহরের পুরানবাজারের যৌনপল্লীটি প্রায় ৫/৬শ’ লোক এসে উচ্ছেদ করে।
যৌনপল্লীর বাসিন্দাদের সংগঠন বান্ধবী এর সভানেত্রী মমতা কর্মকার হামলা ও লুটপাটের জন্য ইসলামে কওম পরিষদকে দায়ী করেন।
যদিও ইসলামে কওম পরিষদের নেতারা এ অভিযোগ অস্বীকার করেন।
