২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে আগ্নেয়াস্ত্রসহ আটক ২

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও স্টেশন থেকে একটি এলজি বন্দুকসহ ২ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2013, 07:41 PM

Updated : 23 Aug 2022, 06:47 PM

বুধবার বিকাল ৩টার দিকে ঈদগাঁও বাস স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ঈদগাঁও এলাকার মোস্তাফিজের ছেলে ফিরোজ মিয়া (২৮) ও নুরুল কবিরের ছেলে সাইফুল ইসলাম (২৫)।

কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মনজুর আলম বলেন, এ ঘটনায় মামলা করে আটকদেরকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।