খালেদার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ
বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার গ্রেগোরি এ উইলকক।
মঙ্গলবার রাত সাড়ে ৮টায় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ সাক্ষাৎ হয়।
৯টা ১০মিনিট পর্যন্ত উভয়ের মধ্যে দুদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এসময় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান উপস্থিত ছিলেন।
