২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে কারাভোগ শেষে ফিরল দুই কিশোরী

অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে সাজাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন দুই কিশোরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2013, 09:11 PM

Updated : 23 Aug 2022, 06:47 PM

মঙ্গলবার বিকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ বেনাপোল সীমান্তে তাদেরকে হস্তান্তর করে।

ভারত সরকারের দেয়া বিশেষ “রিপ্রেজেন্টিভ” এর মাধ্যমে এরা দেশে ফিরে আসেন বলে জানান বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি কামরুজ্জামান।

এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ও ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

এরা হলেন- খুলনা জেলার দিঘলিয়া থানার হবি শিকদারের মেয়ে সাফি সর্দার (১৪) ও কক্সবাজার জেলার উখিয়া থানার নূরুল হকের মেয়ে কাওছার বেগম (১২)। 

ওসি কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দালালের খপ্পরে পড়ে তারা অবৈধ পথে ভারতে পাচার হয়। ভারতের ব্যাঙ্গালুরু শহরে গিয়ে ঘোরাঘুরি করার সময় পুলিশের হাতে আটক হন তারা।

অবৈধ অনুপ্রবেশের দায়ে আদালত তাদের তিন বছর কারাদণ্ড দেয় বলেও জানান তিনি।

সাজার মেয়াদ শেষে তাদেরকে ব্যাঙ্গালুরুর একটি সরকারি শেল্টার হোমে পাঠানো হয়।

সেখান থেকেই তাদেরকে দেশে ফেরত আনা হয়।

ওই দু’জনকে বেনাপোল পোর্ট থানার হস্তান্তর করা হয়েছে।

যশোরের মানবাধিকার সংস্থা ‘রাইটস’ তাদেরকে অভিভাবকের কাছে পৌঁছে দেবে বলে জানিয়েছে সংগঠনটির নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক।