২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক দলের কর্মীকে গুলি করে হত্যা

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় স্বেচ্ছাসেবক দলের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2013, 08:15 PM

Updated : 23 Aug 2022, 06:47 PM

নিহত বাহারুল আলম (৩০) উপজেলার করপাড়া ইউনিয়নের আবু তাহেরের ছেলে।

তিনি স্থানীয় ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মী ছিলেন বলে দাবি করেছেন করপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ভিপি আব্দুর রহিম।

রামগঞ্জ থানার ওসি মঞ্জুরুল করিম আকন জানান, সোমবার রাতে সন্ত্রাসীরা তাকে করপাড়া এলাকায় গুলি করে। প্রথমে তাকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

মঙ্গলবার বিকালে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

“মাদক দ্রব্য আইনের একাধিক মামলায় জেল খেটে সম্প্রতি বাহারুল জেল থেকে জামিনে আসে। এলাকার আধিপত্য নিয়ে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ ধারণা করছে।”