২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় ট্রলারসহ ৪০ জেলেকে ‘অপহরণ’

বরগুনার পাথরঘাটা থেকে ছয়টি ট্রলারসহ ৪০ জেলেকে জলদস্যুরা অপহরণ করার দাবি করেছেন ট্রলার মালিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2013, 05:17 PM

Updated : 23 Aug 2022, 06:47 PM

বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, সোমবার রাত ২টার দিকে প্রায় ৬০ কিলোমিটার পূর্ব-দক্ষিণে বঙ্গোপসাগরের পক্ষিদীয়ারচর থেকে তাদের অপহরণ করা হয়।

মঙ্গলবার বিকাল পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি কোস্ট গার্ড, বলেন তিনি।

কোস্ট গার্ডের পাথরঘাটা ক্যাম্পের স্টেশন কমান্ডার লে. গোলাম রব্বানী জানান, ট্রলার ডাকাতি ও জেলে অপহরণের খবর পেয়ে খোঁজ নিতে তাদের দুটি টিম সাগরে অভিযান শুরু করেছে।

ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা বলেন, এফবি সাবিনা, এফবি ভাই ভাই, এফবি রাসেদা, এফবি জাকিয়াসহ ছয়টি ট্রলার এবং ৪০ জেলেকে অপহরণ করেছে জলদস্যু বাহিনী।

অপহৃত জেলেদের বাড়ি বরগুনার পাথরঘাটা ও নিদ্রা সখিনা এলাকায়। এদের মধ্যে দুলাল, ইউনুচ, মিজান, রিয়াজ, সেলিম, কামাল ও শুক্কুরের নাম জানাতে পেরেছেন ট্রলার মালিকদের এই নেতা।