সিরাজগঞ্জে ‘র্যাব পরিচয়ে ডাকাতি’
সিরাজগঞ্জ শহরে র্যাব পরিচয়ে ডাকাতির অভিযোগ করেছেন এক ব্যবসায়ী।
সোমবার গভীর রাতে চররায়পুর মহল্লার চাল ব্যবসায়ী নজরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানান তিনি।
পুলিশ বিষয়টি সন্দেহজনক বলে মনে করছে।
নজরুলের বরাত দিয়ে সদর থানার সহকারী উপপরিদর্শক আনিছুর রহমান বলেন, রাত ৩টার দিকে সাদা পোশাকে ৬/৭ জন দুর্বৃত্ত র্যাব পরিচয় দিয়ে বাড়িতে অবৈধ অস্ত্র আছে, তল্লাশি করা হবে বলে গেট খুলতে বলে।
গেট না খোলায় বারান্দার গ্রিল ভেঙ্গে তারা ঘরের মধ্যে প্রবেশ করে এবং রিফ্রিজারেটর, টিভি, মোটরসাইকেল, মোবাইল ফোন, আড়াই ভরি ওজনের স্বর্ণলঙ্কার ও নগদ ২২ হাজার টাকা লুট করে।
“তবে ওই বাড়ির আশপাশের কেউ বিষয়টি না জানায় বিষয়টি সন্দেহজনক বলে মনে হচ্ছে,” বলেন এই এএসআই।
বাড়ির মালিককে মামলা করার জন্য থানায় আসতে বলা হয়েছে বলে জানান তিনি।
মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
