ঋণ জালিয়াতি: ফেনীতে সোনালী ব্যাংক কর্মকর্তাকে শোকজ
ফেনীতে সোনালী ব্যাংকের একটি শাখায় ঋণ জালিয়াতির অভিযোগে সাবেক উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) সহ ছয় কর্মকর্তাকে কারণ দর্শাতে বলা হয়েছে।
সাবেক ডিজিএম আজাদ কামালসহ ছয় কর্মকর্তাকে দুর্নীতি দমন কমিশন- দুদক নোয়াখালী ব্যুরো থেকে নোটিশ প্রদানের সত্যতা নিশ্চিত করেছেন সোনালী ব্যাংক ফেনী আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. নুর উল্যাহ খান।
২০১১ সালে জালিয়াতির ঘটনায় ব্যাংকের নথিপত্র যাচাই-বাছাই করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে দুদক সূত্রে জানানো হয়েছে।
তবে তাদের সবার নাম নিশ্চিতভাবে জানা যায়নি।
নোটিশে উল্লেখিত ছয় জনকে আগামী ২ সেপ্টেম্বর দুদক নোয়াখালী ব্যুরো কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে এ বিষয়ে জবাব প্রদান করতে বলা হয়েছে।
