চট্টগ্রামে খালে অজ্ঞাত তরুণীর লাশ
চট্টগ্রাম নগরীর একটি খাল থেকে অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বিকালে বাকলিয়া থানার কালামিয়া বাজার চেয়ারম্যান ঘাটা এলাকার খাল থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান বাকলিয়া থানার ওসি মো. মহসিন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আনুমানিক ৩০ বছর বয়সী মেয়েটির পেটে, কানের নিচে, পিঠে ও মাথার পেছনে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তার পরণে কালো বোরকা ও লাল সেলোয়ার কামিজ ছিল।
লাশটি জোয়ারের পানিতে ভেসে এসেছিল বলে ধারণা করছেন ওসি মহসিন।
এঘটনায় পুলিশ বাদি হয়ে একটি হত্যা মামলা করেছে বলেও জানান তিনি।
