২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আনসারুল্লাহ নেতা মুফতি জসীম আবার ঢাকায়

উগ্রপন্থী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীম উদ্দিন রাহমানীকে সোমবার সকালে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে আবার ঢাকায় পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2013, 06:21 PM

Updated : 23 Aug 2022, 06:47 PM

চারদিনের রিমান্ড শেষে রোববার বিকালে তাকে ঢাকা থেকে বরগুনা কারাগারে পাঠানো হয়।

ঢাকার দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়েছে বলে জানান জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোবাশ্বের আলী।

তিনি জানান, ঢাকার পল্লবী থানায় ব্লগার রাজিব হায়দার হত্যা মামলা ও উত্তরা পশ্চিম থানায় ব্লগার আসিফ হত্যাচেষ্টা মামলায় জসীম উদ্দীন রাহমানীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

“সোমবার ভোর ৫টায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।”

গত ১২ অগাস্ট আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীম উদ্দিন রাহমানীসহ ৩১ জনকে গ্রেপ্তার করে পুলিশ ।

পরদিন ঢাকার মোহাম্মদপুরে জসীমের বাসা ও অফিসে অভিযান চালিয়ে কম্পিউটার, সিডিসহ উস্কানিমূলক বই উদ্ধার করা হয়।

জসীমের কার্যালয়ে দুই মন্ত্রীসহ ১২ জনের নামের একটি তালিকা পাওয়া গেছে, যাদের হত্যার পরিকল্পনা করা হয়েছিল বলে ধারণা করছে পুলিশ।