ময়মনসিংহে একজনের ফাঁসির রায়
হত্যা মামলায় এক ব্যক্তিকে ফাঁসির আদেশ দিয়েছে ময়মনসিংহের একটি আদালত।
সোমবার ময়মনসিংহ জেলা স্পেশাল জজ আদালতের (জেলা ও দায়রা জজ) বিচারক হুমায়ুন কবীর আসামির উপস্থিতিতে এ রায় দেন।
দ-প্রাপ্ত হুরমুজ আলী (৫০) সদর উপজেলার বোররচর ইউনিয়নের বাড়তিপাড়া গ্রামের বাসিন্দা।
আদালত এ ঘটনায় জড়িত থাকায় হুরমুজের তিন ছেলে মমরোজ আলী (২৫), আবু হানিফা (২৩) ও জবান আলীকে (২০) এক বছর করে সশ্রম কারাদ- ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদ- দিয়েছে।
আদালত পরিদর্শক শুকু রানা রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, ২০০৮ সালে ২১ মার্চ বাড়তিপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে আনিস মিয়া বাড়ির সীমানায় একটি কলাগাছ রোপন করেন। এ নিয়ে প্রতিবেশী হুরমুজ আলীর সঙ্গে বিরোধ হয়।
বাকবিতণ্ডার একপর্যায়ে হুরমুজ আলী ও তার ছেলেরা দেশিয় অস্ত্র দিয়ে আনিস মিয়াকে গুরুতর আহত করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আনিসের বাবা আবুল হোসেন বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
