চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২ ভারতীয় আটক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দুই ভারতীয়কে আটক করেছে বিজিবি।
সোমবার সকালে তাদের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।
আটকরারা হলেন পশ্চিমবঙ্গের মালদহ জেলার কালিয়াচক থানার মল্লিকপুর গ্রামের আশুতোষ মন্ডলের ছেলে কার্তিক মন্ডল (২৫) ও বিনয় মন্ডলের ছেলে ক্ষুদি মন্ডল (২১)।
চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মনজুরুল আলম জানান, রাত সাড়ে ১২টার দিকে কার্তিক মন্ডল ও ক্ষুদি মন্ডল সীমান্তের ১৮২ নম্বর মেইন পিলারের ৪ সাব পিলারের পাশ দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন।
বিজিবির একটি টহল দল তাদের আটক করে।
