চট্টগ্রামে দুই শিবির নেতা আটক
চট্টগ্রাম থেকে ইসলামী ছাত্র শিবিরের দুই নেতাকে আটক করেছে পুলিশ।
রোববার গভীর রাতে কোতোয়ালী থানাধীন আশরাফ আলী রোড থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- কক্সবাজারের মহেশখালী উপজেলা শিবিরের সেক্রেটারি আবদুর রহিম (১৮) ও মহেশখালীর একটি ইউনিয়নের সেক্রেটারি নূরুল আলম (২১)।
কোতোয়ালী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জসীম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ২টার দিকে রিকশায় করে শাহ আমানত সেতুর দিকে যাওয়ার সময় আশরাফ আলী রোডের পূরবী সিনেমা হলের সামনে থেকে এদের আটক করা হয়।
এ সময় পুলিশ তাদের ব্যাগ তল্লাশি করে বিভিন্ন ধরনের প্রচার পত্র, আটটি সাংগঠনিক বই ও কয়েকটি ক্রেস্ট জব্দ করে।
তিনি বলেন, “জিজ্ঞাসাবাদে আটককৃতরা মহেশখালী যাওয়ার জন্য শাহ আমানত সেতু এলাকায় যাচ্ছিল বলে জানিয়েছে।”
