২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে বাসচাপায় কিশোর নিহত

গোপালগঞ্জ সদরে বাসচাপায় এক কলেজছাত্র নিহত হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2013, 02:12 PM

Updated : 23 Aug 2022, 06:47 PM

সোমবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুরে নিহত হন মারুফ হোসেন মোল্লা (১৮)।

মারুফ সদরের চন্দ্রদিঘলিয়া গ্রামের বশার মোল্লার ছেলে। তিনি গোপীনাথপুর কাজী জহুরুল হক কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ ও গাড়ি ভাংচুর করে বলে পুলিশ জানিয়েছে।

স্বজনদের বরাত দিয়ে ওসি মো. জাকির হোসেন মোল্লা বলেন, দুপুরে কলেজে যাবার সময় টুঙ্গিপাড়া থেকে ঢাকাগামী বিআরটিসি এসি বাসের ধাক্কায় মারাত্মক আহত হন মারুফ।

গোপালগঞ্জ হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় তার।

দুর্ঘটনার পরপরই পুলিশ বাসটির পিছু নিলেও আটক করতে পারেনি।

গোপালগঞ্জ সদন থানার ওসি মো. জাকির হোসেন মোল্লা জানান, সহপাঠীর মৃত্যুর খবর শুনে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কিছু সময়ের জন্য মহাসড়ক অবরোধ করে একটি গাড়ি ভাংচুর করে।

খবর পেয়ে পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে যান।

এ সময় শিক্ষার্থীরা দুর্ঘটনা রোধে ফুট ওভার ব্রিজ নির্মাণ এবং সুষ্ঠ বিচারের দাবি জানান। পুলিশ সুপার দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে বেলা সাড়ে ১২টায় শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নেন।