চট্টগ্রামে আগুনে পুড়ল তিন দোকান
চট্টগ্রাম নগরীর ষোলশহরে আগুন লেগে তিনটি দোকান পুড়ে গেছে।
সোমবার ভোরের দিকে ষোলশহর মেয়র গলি এলাকায় এ অগ্নিকাণ্ডে পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে অগ্নিনির্বাপক বাহিনী।
অগ্নিনির্বাপক বাহিনীর আগ্রাবাদ স্টেশনের অপারেটর মো. শাহীদুর রহমান জানান, বৈদ্যুতিক গোলোযোগ থেকে আগুনের সূত্রপাত।
খবর পেয়ে বায়েজিদ ইউনিটের দুটি গাড়ি প্রায় একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে হাসিনা স্টোর, গাউসিয়া স্টোর ও সুমি টেইলার্স নামের তিনটি দোকানে পুড়ে গেছে।
