স্ত্রী ছেড়ে যাওয়ায় সন্তানকে নিয়ে বিষপান
কক্সবাজারে বিষপানে এক ব্যক্তি মারা গেছেন। রাগারাগির পর স্ত্রী চলে যাওয়ায় ওই ব্যক্তি দুই শিশু সন্তানকে নিয়ে বিষ পান করেন বলে তার স্বজনরা জানিয়েছেন।
মৃতের নাম শাহ আলম (৩০)। তিনি কক্সবাজার শহরে বাসিন্দা।
তার ভাই হাবিব উল্লাহ সাংবাদিকদের বলেন, ঝগড়ার পর ভাবি ছেনুয়ারা বেগম বাপের বাড়ি চলে গেলে রোববার বিকাল ৩টার দিকে দুই সন্তানসহ বিষপান করেন শাহ আলম।
তাদের তিনজনকে তখনি হাসপাতালে নেয়া হয়। সন্ধ্যা ৭টার দিকে শাহ আলম মারা যান।
শাহ আলমের দুই ও পাঁচ বছর বয়সী দুটি শিশুকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।
