২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘একতরফা নির্বাচন করলেও আ.লীগ হারবে’

আওয়ামী লীগ যদি বিরোধী দলকে বাদ দিয়ে একতরফা নির্বাচনে যায় তাহলেও তারা হারবে বলে মন্তব্য করেছেন কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বীরোত্তম।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2013, 09:34 PM

Updated : 25 Apr 2022, 07:09 PM

তিনি বলেন, “আওয়ামী লীগ শাপলা চত্বরে আলেমদের উপর জালেমের মতো গুলি চালিয়েছে। তারা কি করে মনে করে আবার মানুষ তাদের ভোট দেবে? একতরফা নির্বাচন করলেও আওয়ামী লীগ হেরে যাবে।”

রোববার টাঙ্গাইলে দলীয় এক নেতার স্মরণসভায় কাদের সিদ্দিকী বলেন, এ সরকারের মেয়াদ শেষ হওয়ার পর একদিনও ক্ষমতায় থাকতে চাইলে গলায় গামছা দিয়ে টেনে নামানো হবে।

“লাঠি দিয়ে চর দখল করা যায়। জায়গা-জমি, বাড়ি-ঘর দখল করা যায়। কিন্তু মানুষের মন জয় করা যায় না। অক্টোবরের পরে মাঠ আমাদের দখলেই থাকবে।”

সন্ধ্যায় টাঙ্গাইল শহীদ মিনারে দলীয় নেতা হায়দার আলী সিকদারের স্মরণসভায় কাদের সিদ্দিকী এসব কথা বলেন।

জেলা কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি এইচ এম আব্দুল হাইয়ের সভাপতিত্বে স্মরণসভায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীরপ্রতীক, ইকবাল সিদ্দিকী, আজাদ সিদ্দিকী, জেলা কমিটির সহ-সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস প্রমুখ।