২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে মোটরসাইকেল চোর সন্দেহ আটক ৯

দিনাজপুরে তিনটি চোরাই মোটরসাইকেলসহ সন্দেহভাজন নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2013, 08:58 PM

Updated : 23 Aug 2022, 06:46 PM

শনিবার ভোর রাত তিনটার দিকে বিরামপুর উপজেলার বকুলতলা থেকে তাদেরকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- বিরামপুরের বাবলু মিয়া (৩৫), শাহজাহান আলী (৩০), মোজাহার মল্লিক (৩০), সোহেল রানা (৩২), শফিউল আলম (৩২), রায়হান মিয়া (২৮), বেলাল হোসেন (২৫), পাবনার আব্দুস ছালাম (৩৮) এবং বগুড়ার এস এম ফজলুর করিম (৩৫)।

বিরামপুর থানার ওসি মো. নাসির উদ্দীন মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত তিনটার সময় বিরামপুরের বকুলতলা মোড়ে ১০-১২ জন লোক বসে মোটরসাইকেল বেচা-কেনা করছে খবর পেয়ে পুলিশ সেখানে গেলে তারা পালিয়ে যায়।

“এ সময় ধাওয়া করে ৯ জনকে আটক করে মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলে তারা তা দেখাতে পারেনি।

পুলিশ জানায়, মোটরসাইকেল চোর সন্দেহে তাদেরকে আটক করা হয়েছে।