২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলার বিদ্যুৎ কর্মকর্তাকে বরখাস্তের আদেশ স্থগিত

যথাসময়ে কেবল লাইন চালু না করায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্টিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলীর বরখাস্তের আদেশ ছয় মাসের জন্য স্থগিত করেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2013, 08:35 PM

Updated : 25 Apr 2022, 07:09 PM

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে রোববার মো. হাবিবুল গণি ও মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ এই আদেশ দেয়।

একইসঙ্গে ওই বরখাস্তের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তাও জানতে চেয়েছে আদালত।

বিদ্যুৎ সচিব, বিদ্যুত উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্টিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) ব্যবস্থাপনা পরিচালক, নির্বাহী পরিচালক (প্রকৌশল), প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, আবাসিক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও মো. সাগীর হোসেন লিওন।

গত ১১ অগাস্ট মোহাম্মদ আলীকে বরখাস্ত করা হয়।

গত ১০ অগাস্ট রাতে ভোলার এই কেন্দ্রে উৎপাদন বন্ধ হয়ে গেলে তিন দিন ভোলা অন্ধকারে ছিল।

পরে পটুয়াখালী থেকে দ্বীপ জেলাটিতে বিদ্যুৎ পাঠাতে গেলে কেবল লাইনে সমস্যা ধরা পড়ে। এই কারণে কাজে অবহেলা, অদক্ষতা এবং অসদাচরণের অভিযোগে মোহাম্মদ আলীকে বরখাস্ত করা হয়।