নাটোরে পাল্টাপাল্টি সমাবেশে ১৪৪ ধারা
নাটোর সদরে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী একইস্থানে সভা ডাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
রোববার সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত উপজেলার নলডাঙ্গা ঈদগাহ মাঠ ও এর আশপাশ এলাকায় এ নিষেধাজ্ঞা জারি থাকবে বলে প্রশাসন জানায়।
সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বেগম কামরুন্নাহার জানান, সকাল ১১টায় ঈদগাহ মাঠে কর্মীসভা ডেকেছে নলডাঙ্গা থানা জামায়াত। একই সময়ে উপজেলা আওয়ামী লীগ জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ডাকে।
এতে এ দুদলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নলডাঙ্গা ঈদগাহ মাঠ ও সংলগ্ন স্থানে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
একইসঙ্গে ঘটনাস্থলে পুলিশ মোতায়েনও করা হয়।
