২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

জামালপুরে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2013, 02:27 PM

Updated : 23 Aug 2022, 06:47 PM

রোববার সকালে জামালপুর রেলওয়ে স্টেশন চত্বরে জিআরপি থানার সামনে আনুমানিক ৫০ বছর বয়সী ওই ব্যক্তির লাশ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।

জামালপুর জিআরপি থানার এসআই উসমান গনি জানান, সকালে থানার সামনে লাশটি দেখে ট্রেনের যাত্রীরা পুলিশকে খবর দেয়।

মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে, বলেন এসআই।