২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

নাটোর সদরে নিখোঁজ এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2013, 11:48 AM

Updated : 23 Aug 2022, 06:47 PM

রোববার সকালে কাফুরিয়া ইউনিয়নের বারোঘরিয়া মাঠে স্থানীয় কৃষক কুদরত আলী ওরফে হাগুর লাশ পাওয়া যায়। 

নাটোর সদর থানার ওসি আসলাম হোসেন বলেন, ওই ব্যক্তির শরীরের দুইটি আঘাতের চিহৃ রয়েছে।

ওসি বলেন, শনিবার রাতে স্থানীয় বাজার থেকে নিখোঁজ হন কুদরত আলী। সকালে মাঠের মধ্যে একটি ফসলি জমিতে তার লাশ দেখে স্থানয়রা পুলিশে খবর দেয়।

ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।