২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় পুলিশ-জলদস্যু বন্দুকযুদ্ধ

ভোলার লালমোহনে মেঘনা নদীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জড়িয়েছে জলদস্যুরা।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2013, 09:14 AM

Updated : 23 Aug 2022, 06:47 PM

পুলিশের দাবি, গোলাগুলিতে অন্তত চার জলদস্যু নিহত হয়েছে, তবে সহযোগীরা তাদের লাশ নিয়ে গেছে।

এ ঘটনায় পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

লালমোহন থানার ওসি কাজী শহিদুর রহমান জানান, ভোররাতে পুলিশের একটি টহল দলের ওপর জলদস্যুরা হামলা চালালে বন্দুকযুদ্ধ শুরু হয়। দীর্ঘ সময় গুলি বিনিময়ের পর জলদস্যুরা মনপুরার ঢালচরের বনে সরে যায়।

পুলিশ সকালে সেখানেও অভিযান চালায় বলে ওসি জানান। 

ওসি বলেন, “অন্তত চার জলদস্যু নিহত হয়েছে। সহযোগীরা পিছিয়ে যাওয়ার সময় তাদের লাশ নিয়ে গেছে। আমরা তাদের ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছি।” 

তবে নিহতদের নাম জানাতে পারেননি তিনি। পুলিশ জলদস্যুদের ফেলে যাওয়া একটি ট্রলার ও কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।