২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বাসচাপায় নিহত ১

সিরাজগঞ্জ শহরের বাস টার্মিনাল এলাকায় বাস চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হন একজন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2013, 10:54 PM

Updated : 23 Aug 2022, 06:46 PM

শনিবার সন্ধ্যার এ দুর্ঘটনায় নিহত মঈন উদ্দিন (৩০) সদর উপজেলার কালিয়া কান্দাপাড়া গ্রামের গোলাম রসুলের ছেলে।

সদর থানার উপ-পরিদর্শক আব্দুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যার একটু আগে মঈন উদ্দিন আরেকজন সঙ্গী নিয়ে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন।

বাসটার্মিনাল এলাকায় পৌঁছলে একটি বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মঈন উদ্দিনের মৃত্যু হয়।

নিহতের লাশ তার স্বজনরা নিয়ে গেছেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।