চট্টগ্রামে হাত বোমাসহ শিবিরকর্মী গ্রেপ্তার
চট্টগ্রামের মিরসরাই থেকে হাত বোমাসহ এক শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার উপজেলার জোরারগঞ্জ থানাধীন তাজমহল মসজিদ এলাকা থেকে মোহাম্মদ ইছহাককে (২৫) গ্রেপ্তার করা হয়।
জোরারগঞ্জ থানার পরিদর্শক মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাজমহল মসজিদ এলাকা থেকে ইছহাককে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে তিনটি হাত বোমা ও কিছু বই ও কাগজপত্র উদ্ধার করা হয়েছে।
