২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ছাত্রলীগ-শিবির সংঘর্ষ, আহত ৫

কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে বাংলাদেশ ছাত্রলীগ ও ইসলামী ছাত্র শিবিরের সমর্থকদের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2013, 03:40 PM

Updated : 23 Aug 2022, 06:46 PM

শনিবার এ সংঘর্ষে আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা ছাত্রলীগ সভাপতি আলী আহমদ অভিযোগ করেন, দুপুর ১২টার দিকে কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে একদল বহিরাগত শিবির ক্যাডার হামলা চালায়।

এতে চার ছাত্রলীগকর্মী ও কলেজের একজন কর্মচারী আহত হয়েছেন বলে জানান তিনি।

তবে শিবিরের জেলা সেক্রেটারি দিদারুল ইসলাম জানান, তিনি বিষয়টি এখনও পুরোপুরি জানেন না।

সদর থানার ওসি জসীম উদ্দিন জানান, ক্যাম্পাসে ছাত্রলীগ-শিবির সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ সেখানে অবস্থান করছে বলেও জানান তিনি।