২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে দুই ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুরে দুইটি স্থান থেকে দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2013, 03:27 PM

Updated : 23 Aug 2022, 06:46 PM

পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে কাহারোল থানার কান্তা ইক্ষু খামার থেকে বস্তাবন্দি অবস্থায় স্বপন কুমার সাহা (৩৫) এবং শনিবার সকালে চিরিরবন্দর থানায় নিজ বাড়ির পাশে ঝুলন্ত অবস্থায় আলাউদ্দিনের (৪৫) লাশ পাওয়া য়ায়।

কাহারোল থানার পরিদর্শক সরেশ চন্দ্র জানান, বৃহস্পতিবার বিকালে নিজের ইজিবাইক নিয়ে পাওনা টাকা তুলতে গিয়ে নিখোঁজ হন বিস্কুট বিক্রেতা স্বপন।

শুক্রবার সকালে স্বপনের স্ত্রী কোতোয়ালি থানায় এ ব্যাপারে একটি সাধারণ ডাইরি করেন।

শনিবার সকালে রানীরবন্দর সড়কে সন্দেহজনক আচরণ করায় একটি ইজিবাইকসহ চার ব্যক্তিকে আটক করে পুলিশে দেয় স্থানীরা। পরে স্বপনের পরিবার ইজিবাইকটি সনাক্ত করে।

আটকরা হলেন বাবু (২০), রাশেদুল (১৮), সাইফুল (২০) ও মনির (২১)।

স্বপন সদর উপজেলার মাসিমপুর গ্রামের শিবেস চন্দ্র সাহার ছেলে।

এদিকে চিরিরবন্দর থানার ওসি আব্দুর রহমান জানান, বাড়ির পাশে একটি আম গাছে আলাউদ্দিনের ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।

“আলাউদ্দিনের স্ত্রী আক্তার বানুর অভিযোগ- জমি নিয়ে বিরোধের জের ধরে তার স্বামীকে হত্যা করা হয়েছে।”

আলাউদ্দিন উত্তর ভোলানাথপুর মাঝাপাড়া গ্রামের জহির উদ্দিনের ছেলে।

ময়নাতদন্তের জন্য মৃতদেহ দুইটি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুইটি ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।