২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে মাদকবিরোধী সমাবেশ

মাদকের বিস্তারের প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন করেছেন কুড়িগ্রাম শহরের চামড়ারগোলা এলাকাবাসী।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2013, 04:30 PM

Updated : 23 Aug 2022, 06:46 PM

শুক্রবার চামড়ারগোলা থেকে একটি মিছিল নিয়ে এলাকাবাসী প্রেসক্লাব যান। সেখানে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ করেন।

চামড়ারগোলা মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে বলে সমাবেশে বক্তারা অভিযোগ করেন।  

তাদের অভিযোগ, চামড়ারগোলা এলাকায় প্রকাশ্যে মদ, গাঁজা, ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি ও সেবন করা হয়। অথচ প্রশাসনের লোকজন নীরব ভূমিকা পালন করছেন।

এ বিষয়ে প্রতিকার চেয়ে অনেকবার পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের কাছে আবেদন করেও কোনো ফল হয়নি বলে অভিযোগ করেন তারা।

তারা অবিলম্বে চামড়ারগোলা এলাকা মাদকমুক্ত করার দাবি জানান।

জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন পৌরসভার সাবেক চেয়ারম্যান (মেয়র) কাজিউল ইসলাম, জেলা জাসদের যুগ্ম-সম্পাদক তৌহিদুল ইসলাম বকসী, অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, অধ্যাপক শফিকুল ইসলাম বেবু ও জাহাঙ্গীর আলম, জামিল মিয়া, আমজাদ আলী, রবিউল ইসলাম, কাশেম মিয়া প্রমখ বক্তব্য দেন।