২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হালুয়াঘাটে দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। আহত হন একজন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2013, 03:39 PM

Updated : 23 Aug 2022, 06:46 PM

শুক্রবার দুপুরে চাদঁশ্রী এলাকায় এ দুর্ঘটনায় নিহতরা হলেন বিপ্লব দাস (২৮) ও মফিজুর রহমান (২৫)।

আহত আপেলকে (২৪) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই ময়মনসিংহ শহরের বাসিন্দা।

হালুয়াঘাট থানার ওসি ফজলুল করিম জানান, বেলা ১টার দিকে তিনজন আরোহীসহ একটি মোটরসাইকেল হালুয়াঘাটের ধারা বাজার থেকে শেরপুর জেলার নালিতাবাড়ি যাচ্ছিল।

চাদঁশ্রী পৌঁছে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের উপর গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন।