২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢিলে ট্রেনচালক আহত

চট্টগ্রামে চলন্ত ট্রেনে ছোড়া ঢিলের আঘাতে এক নারী প্রকৌশলীর মৃত্যুর পরে এবার ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের ঢিলের আঘাতে গুরুতর আহত হলেন ট্রেনের চালক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2013, 10:10 PM

Updated : 25 Apr 2022, 07:09 PM

আহত আন্তঃনগর মহানগর গৌধুলীর চালক আবদুল্লাহ আল বাকীকে (৪৫) চিকিৎসার জন্যে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের মাস্টার অমৃত লাল দাশ।

বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের আউটারে শিমরাইলকান্দি এলাকায় দুর্বৃত্তরা ঢিল ছুড়লে ঢাকাগামী ট্রেনটি ১ ঘণ্টার বেশি সময় থেমে থাকে।

অমৃত লাল দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনটি রাত সোয়া ৮টায় ঘটনাস্থলে পৌঁছলে দুর্বৃত্তরা বাইরে থেকে পাথর ছুড়ে মারে।

“এতে চালক আবদুল্লাহ আল বাকী মাথায় আঘাত পান। আহত অবস্থায়ই ট্রেন চালিয়ে স্টেশনে পৌঁছান তিনি।”

স্টেশনে ট্রেন থামানো হলে চালককে নামিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় পাঠানো হয়।

পরে আখাউড়া থেকে আরেকজন চালক নিয়ে আসার পর রাত সাড়ে ৯টায় ঢাকাগামী ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া ছেড়ে যায় বলে জানান স্টেশন মাস্টার।

পুরনো খবর:

প্রীতির মৃত্যু খেলাচ্ছলে ঢিলে!
ট্রেনে পাথর ছোড়ে কারা?