উত্ত্যক্তের অভিযোগে যুবককে দণ্ড
মাগুরার শালিখা উপজেলায় এক কিশোরীকে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার শতখালি গ্রামের গোলাম রসুলের ছেলে টুকুল হোসেনকে (২০) এ দণ্ড দেয়া হয়।
শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. নাজমুন নাহার জানান, দীর্ঘদিন ধরে বখাটে টুকুল একই গ্রামের শতখালি মাধ্যমিক বিদ্যালয় পড়ুয়া ১২ বছরের এক কিশোরীকে উত্যক্ত করতো ও কু প্রস্তাব দিতো।
সকালে টুকুল আবারো মেয়েটিকে উত্যক্ত করলে সে তার পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেয়।
এ অভিযোগের প্রেক্ষিতে দুপুর ২টার দিকে ঘটনাস্থলে গিয়ে বখাটে টুকুলকে গ্রেপ্তার করে ১ বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
