২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় জামায়াত নেতা গ্রেপ্তার

হরতালে নাশকতার মামলায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা থেকে জামায়াতে ইসলামীর এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2013, 05:30 PM

Updated : 23 Aug 2022, 06:46 PM

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার ফুলতলা এলাকা থেকে রাইসুল ইসলাম সরদারকে (২৮)  গ্রেপ্তার করা হয়। রাইসুল বিঞ্চুপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি।

কালিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আক্তারুজ্জামান জানান, জামায়াত নেতা রাইসুলের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, হরতালে নাশকতা সৃষ্টি করাসহ বিভিন্ন অভিযোগে তিনটি মামলা রয়েছে।