২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে খালে শিক্ষার্থীবাহী নৌকা উল্টালো বার্জের ধাক্কায়

চট্টগ্রামের পশ্চিম পটিয়া এলাকার শিকলবাহা খালে স্কুলশিক্ষার্থীদের বহনকারী একটি ইঞ্জিনচালিত নৌকা উল্টে বার্জের ধাক্কায় উল্টে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2013, 05:12 PM

Updated : 13 Oct 2022, 02:56 PM

বৃহস্পতিবার দুপুরের এই দুর্ঘটনার পর শিশুদের উদ্ধার করা হয়েছে। কারো নিখোঁজ থাকার কোনো খবর পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে।

পশ্চিম পটিয়ার কালারপুল ব্রিজের কাছে বেলা পৌনে ২টার দিকে অর্ধশত শিক্ষার্থী বহনকারী নৌকাটি উল্টে যায় বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়।

নৌকার আরোহী শিশুরা সবাই কালারপুল এলাকার হাজী ওমরা মিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। দুপুরে স্কুল ছুটির পর নৌকায় করে অন্য পাড়ে যাচ্ছিল তারা।  

নৌকার যাত্রী অধিকাংশ স্কুল শিক্ষার্থীদের উদ্ধার করা হয়েছে বলে জানান পটিয়া থানার এসআই হুমায়ুন কবীর।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই খালে দাঁড়িয়ে থাকা এস আলম স্টিলের একটি বার্জের সঙ্গে ধাক্কা লাগার পর নৌকাটি উল্টে যায়। ঘটনার পরপর আশেপাশে থাকা অন্যান্য নৌকার মাঝিরা এসে শিশুদের উদ্ধার করে।

“নৌকায় ৫০ জনের মতো ছাত্র-ছাত্রী ছিল বলে জানা গেছে এবং তাদের সবাই উদ্ধার হয়েছে। এখনো পর্যন্ত কোনো অভিভাবক তাদের সন্তান নিখোঁজ থাকার বিষয়ে আমাদের কাছে জানায়নি।”

শিকলবাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম বকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নৌকার সব শিশুকেই উদ্ধার করা হয়েছে।