জামালপুরে ১৪৪ ধারা জারি
জামালপুরের সরিষাবাড়ি উপজেলার আওনা ইউনিয়নের বাটিকামারি উচ্চ বিদ্যালয় মাঠে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ পর্যন্ত তা বহাল থাকবে।
একই সময়ে একই জায়গায় আওয়ামী লীগ ও বিএনপি সমাবেশ আহবান করায় স্থানীয় প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন সরিষাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ রায়হান।
তিনি বলেন, সমাবেশ নিয়ে দুইদলের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
